সংবাদ

৯ মে শুরু হচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২৬, ০১:৪৭ পিএম

৯ মে শুরু হচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

শুরু হতে যাচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আগামী ৯ ও ১০ মে ‘পাওয়ার অব শি’  এর উদ্যোগে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে আয়োজনটি।

এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে- জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব, এবং মূল স্লোগান ÒShe Leads, She Shines.Ó

আয়োজক সংগঠন ‘পাওয়ার অব শি’ জানায়, সামিটকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রদর্শকদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দিনের বিস্তারিত কর্মসূচি, বিভিন্ন সেশনের কাঠামো, বক্তা তালিকা, অংশগ্রহণের নিয়মাবলী এবং প্রদর্শকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনামূল্যে স্টল। এছাড়া নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এছাড়াও ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ফ্রি স্টল প্রদান করা হচ্ছে।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

৯ মে শুরু হচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

শুরু হতে যাচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আগামী ৯ ও ১০ মে ‘পাওয়ার অব শি’  এর উদ্যোগে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে আয়োজনটি।

এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে- জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব, এবং মূল স্লোগান ÒShe Leads, She Shines.Ó

আয়োজক সংগঠন ‘পাওয়ার অব শি’ জানায়, সামিটকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রদর্শকদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দিনের বিস্তারিত কর্মসূচি, বিভিন্ন সেশনের কাঠামো, বক্তা তালিকা, অংশগ্রহণের নিয়মাবলী এবং প্রদর্শকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনামূল্যে স্টল। এছাড়া নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এছাড়াও ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ফ্রি স্টল প্রদান করা হচ্ছে।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত