বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আজ ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’-এ প্রদর্শিত হবে সাম্প্রতিক সময়ের চারটি আলোচিত বাংলা চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত দুটি জনপ্রিয় সিনেমা।
উৎসবে প্রদর্শিত
হবে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। দেশের বিভিন্ন শাখা—বসুন্ধরা
সিটি, সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ারসহ স্টার সিনেপ্লেক্সের সব প্রেক্ষাগৃহে সিনেমাগুলো
উপভোগ করতে পারবেন দর্শকরা।
মেহেদী হাসান হৃদয়
পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা পাল। মুক্তির পর অ্যাকশনধর্মী
এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অন্যদিকে রায়হান
রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর
এবং সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি প্রশংসা
কুড়িয়েছে দর্শক-সমালোচকদের।
এছাড়া তানিম নূর
পরিচালিত পারিবারিক চলচ্চিত্র ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া
আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খানসহ আরও অনেকে। নব্বই দশকের আবহে নির্মিত
সিনেমাটি পারিবারিক গল্পের জন্য দর্শকদের হৃদয় ছুঁয়েছে।
হুমায়ূন আহমেদের
উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী,
মোশাররফ করিম, শরীফুল রাজ, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও সাবিলা নূর। মুক্তির
পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্টার সিনেপ্লেক্সের
মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে
বেড়েছে। পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সংস্কৃতি আবারও ফিরে আসছে। সেই আগ্রহকে
আরও উৎসাহিত করতেই ‘সামার বাংলা হিট ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষের
আশা, ভিন্ন ঘরানার এই চারটি সিনেমা দর্শকদের জন্য হবে এক অনন্য চলচ্চিত্র উৎসব, যা
দেশীয় চলচ্চিত্রের চলমান জোয়ারকে আরও বেগবান করবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন