হামের প্রকোপ মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশে এসেছে ১৫ লাখ ডোজ হামের টিকা। হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড—মোট ১০ ধরনের টিকার এই চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই টিকার চালান জরুরি ভিত্তিতে আনা হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির স্টকের টিকা ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় টিকার সংকট তৈরি হয়েছিল।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে। আগামী দিনে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।’ তিনি আরও বলেন, ‘মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে আসবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল চার সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু করে সরকার। দেশব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয় ।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন