সংবাদ

দেশে ফিরে ঈদের নাটকের কাজ করবেন মৌ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:২৬ পিএম

দেশে ফিরে ঈদের নাটকের কাজ করবেন মৌ

ক্যারিয়ারের এই সময়টা বেশ ভালো যাচ্ছে দর্শকপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের। বেশকিছু খ- নাটকে তার অভিনয়ের বেশ প্রশংসা করছেন অনেকেই। যে কারণে ভালো ভালো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়েরও সুযোগ আসছে এখন। যেমন এই মুহুর্তে মৌ আছেন অষ্ট্রেলিয়াতে। সেখানে তিনি দুটি নতুন ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নাটক দুটি নির্মাণ করছেন আল হাজেন। দুটি নাটকই রচনা করেছেন আহসান আলমগীর। একটি নাটকের নাম ‘পেয়িং গেস্ট’ ও আরেকটি নাটকের নাম ‘গরিবের মেয়ে’।

দুটি নাটকেই তার সহশিল্পী হিসেবে আছেন গুনী অভিনেতা মাজনুন মিজান। যিনি দীর্ঘদিন ধরেই অষ্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন। মৌ বলেন,‘ অষ্ট্রেলিয়াতে বেড়াতে আসা এবং ধারাবাহিক নাটকের কাজ করা-বলা যেতে পারে দুটো কাজ এক সঙ্গেই হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছি। আল হাজেন ভাইয়ের নির্দেশনায় এর আগেও ধারাবাহিক নাটকে কাজ করেছি। তিনি ভীষণ গুনী একজন পরিচালক। দর্শকের কী ধরনের গল্প ভালোলাগেত পারে তা তিনি বোঝেন। আর বিদেশের মাটিতে কী ধরনের গল্প নির্মাণ করলে তা দর্শকের কাছে সমাদৃত হতে পারে তাও তিনি বোঝেন। যে কারণে দুটি সুন্দর গল্প নিয়েই তিনি এখানে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। দুটি নাটকেরই গল্প খুউব সুন্দর। খুব স্বাভাবিকভাবেই আমার চরিত্র দুটিও ভিন্ন এবং আমি দুটি চরিত্রে অভিনয়ই ভীষণ উপভোগ করছি। আশা করছি নাটক দুটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে। ধন্যবাদ আল হাজেন ভাই’সহ এই দুটি নাটক নির্মাণের নেপথ্যে যারা আছেন।’

মৌ জানান, অষ্ট্রেলিয়ার সিডনী ও তার আশেপাশের এলাকাতেই ধারাবাহিক নাটক দুটির শূটিং হচ্ছে। এদিকে আগামী ২ মে মৌ দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি ঈদ নাটকের শুটিং-এর কাজে ব্যস্ত হয়ে উঠবেন। আপাতত গুনী নির্মাতা শামীম জামানের ঈদ নাটকে কাজ করবেন। মৌ, জানান এাড়াও আরো বেশ কয়েকজন নাট্যনির্মাতার নাটকে কাজ করবেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

দেশে ফিরে ঈদের নাটকের কাজ করবেন মৌ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত