সংবাদ

লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলা: একদিনে নিহত ৩৯

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:০৭ এএম

লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলা: একদিনে নিহত ৩৯

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও বেপরোয়া গোলাবর্ষণ থামছেই না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন।

তীব্র বোমাবর্ষণ ও হতাহত: শনিবার (১০ মে) দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরসহ বিভিন্ন জনপদে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো এবং সক্রিয় সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। আইডিএফ-এর দাবি, তারা একটি সামরিক স্থাপনার ভেতর থেকে কার্যক্রম চালানো ‘হিজবুল্লাহ সন্ত্রাসীদের’ ওপর আঘাত হেনেছে। তবে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তারা অবগত আছে বলে দায়সারা মন্তব্য করেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই ঘোষণার এক মাস পার হতে চললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও প্রাণঘাতী সংঘাত অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলা: একদিনে নিহত ৩৯

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত