ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পুরো বিশ্বকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে
তবে কোনো নির্দিষ্ট পক্ষ নয়, বরং ‘সবাই ক্ষতিগ্রস্ত হবে’। তার মতে, মধ্যপ্রাচ্যের এই
অস্থিরতা বর্তমানে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলছে এবং আঞ্চলিক নিরাপত্তার
জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সংঘাতে রাশিয়া নিজেকে একটি
শক্তিশালী কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। ক্রেমলিন শুরু
থেকেই এই অঞ্চলের উত্তেজনা কমাতে সামরিক পথ পরিহার করে আলোচনার টেবিলে বসার আহ্বান
জানিয়ে আসছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এই মন্তব্য মূলত
বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের চেইন ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেছে। মধ্যপ্রাচ্যে
শান্তি ফিরে না এলে জ্বালানির আকাশচুম্বী দাম এবং ভূ-রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে
পারে বলে মনে করছে মস্কো।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন