সংবাদ

‘বাঘিনী’ কিয়ারা, স্নিগ্ধ ক্যাটরিনা, প্রথম মা দিবসের গল্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:০৭ পিএম

‘বাঘিনী’ কিয়ারা, স্নিগ্ধ ক্যাটরিনা, প্রথম মা দিবসের গল্প
কিয়ারা আদভানি ও ক্যাটরিনা কাইফ

রূপালি পর্দার গ্ল্যামার সরিয়ে রেখে মা দিবসের দিনটি নিজেদের জন্য একেবারেই ভিন্ন অনুভূতির।  গেল বছরে মা হয়েছেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি ও ক্যাটরিনা কাইফ। এবছর প্রথমবারের মতো মা দিবস পালন করছেন তারা। তাদের জন্য এটি কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের প্রথম উৎসব।

২০২৫ সালের ১৫ জুলাই মেয়ে সরায়া মালহোত্রার জন্ম দেন কিয়ারা আদভানি। মাতৃত্বের পর নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী। মা দিবসের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মা হওয়ার অনুভূতি।  বলেন, ‘এখন নিজেকে কোনো সাধারণ নারী নয়, সন্তানের সুরক্ষায় এক বাঘিনীর মতো মনে হয়।’

প্রথম কয়েক মাস মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল জানিয়ে কিয়ারা বলেন, সন্তানকে বুঝতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। তবে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সমর্থনে অবসাদ কাটিয়ে উঠতে পেরেছেন। এখন ধীরে ধীরে অভিনয়ে ফিরলেও সব সিদ্ধান্তের কেন্দ্রে তার মেয়ে।

অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলে বিহানের মা হন ক্যাটরিনা কাইফ। জনসমক্ষে দেখা যেত কম। তবে আজকের দিনে তিনি নতুন উজ্জ্বলতা নিয়ে ভক্তদের সামনে এসেছেন। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের হাত ধরে বিমানবন্দরে তাকে দেখা গেছে।

ক্যাটরিনার চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বলতা দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। তিনি এখন পুরো সময় দিচ্ছেন ছোট বিহানকে। আজকের দিনটি কাটাচ্ছেন ঘরোয়া পরিবেশে। ভিকি ও বিহানের সঙ্গে।

কিয়ারা ও ক্যাটরিনা ছাড়াও পরিণীতি চোপড়া (সন্তান নীর), পত্রলেখা ও শূরা খানরাও প্রথম মা দিবস পালন করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

‘বাঘিনী’ কিয়ারা, স্নিগ্ধ ক্যাটরিনা, প্রথম মা দিবসের গল্প

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

রূপালি পর্দার গ্ল্যামার সরিয়ে রেখে মা দিবসের দিনটি নিজেদের জন্য একেবারেই ভিন্ন অনুভূতির।  গেল বছরে মা হয়েছেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি ও ক্যাটরিনা কাইফ। এবছর প্রথমবারের মতো মা দিবস পালন করছেন তারা। তাদের জন্য এটি কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের প্রথম উৎসব।

২০২৫ সালের ১৫ জুলাই মেয়ে সরায়া মালহোত্রার জন্ম দেন কিয়ারা আদভানি। মাতৃত্বের পর নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী। মা দিবসের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মা হওয়ার অনুভূতি।  বলেন, ‘এখন নিজেকে কোনো সাধারণ নারী নয়, সন্তানের সুরক্ষায় এক বাঘিনীর মতো মনে হয়।’

প্রথম কয়েক মাস মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল জানিয়ে কিয়ারা বলেন, সন্তানকে বুঝতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। তবে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সমর্থনে অবসাদ কাটিয়ে উঠতে পেরেছেন। এখন ধীরে ধীরে অভিনয়ে ফিরলেও সব সিদ্ধান্তের কেন্দ্রে তার মেয়ে।

অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলে বিহানের মা হন ক্যাটরিনা কাইফ। জনসমক্ষে দেখা যেত কম। তবে আজকের দিনে তিনি নতুন উজ্জ্বলতা নিয়ে ভক্তদের সামনে এসেছেন। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের হাত ধরে বিমানবন্দরে তাকে দেখা গেছে।

ক্যাটরিনার চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বলতা দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। তিনি এখন পুরো সময় দিচ্ছেন ছোট বিহানকে। আজকের দিনটি কাটাচ্ছেন ঘরোয়া পরিবেশে। ভিকি ও বিহানের সঙ্গে।

কিয়ারা ও ক্যাটরিনা ছাড়াও পরিণীতি চোপড়া (সন্তান নীর), পত্রলেখা ও শূরা খানরাও প্রথম মা দিবস পালন করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত