সংবাদ

এক দশক পর মঞ্চে ফিরেই ব্যস্ত প্রিয়াংকা

বিনোদন প্রতিবেদন
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১৮ পিএম

এক দশক পর মঞ্চে ফিরেই ব্যস্ত প্রিয়াংকা

দীর্ঘ এক দশক বিরতির পর আবারও স্টেজ শো’তে সরব হয়ে উঠেছেন সংগীতশিল্পী প্রিয়াংকা রায়। মিষ্টি কণ্ঠ ও সুরেলা পরিবেশনায় ইতোমধ্যেই শ্রোতাদের নজর কাড়ছেন তিনি। পুরান ঢাকার এই শিল্পীর গানে হাতেখড়ি হয়েছিল তার মা পলি সরকারের কাছে। পরবর্তীতে সংগীতের উপর আরও তালিম নিয়েছেন লিটন ঘোষের কাছেও। ক্যারিয়ারের শুরুতে তার গাওয়া ‘মন চায় তোমায়’ শিরোনামের একটি একক গানসহ আরও কিছু মৌলিক গান প্রকাশিত হয়, পাশাপাশি রয়েছে অপ্রকাশিত বেশ কিছু কাজ।

ড্রামার বিকাশ রায়-কে বিয়ের পর পারিবারিক ব্যস্ততার কারণে প্রায় ১০ বছর স্টেজ শো থেকে দূরে ছিলেন প্রিয়াংকা রায়। তবে সম্প্রতি মঞ্চে ফিরে এসে আবারও ব্যস্ত সময় পার করছেন তিনি। ঢাকা ও আশপাশের বিভিন্ন আয়োজনে নিয়মিত গান পরিবেশন করছেন, যার ধারাবাহিকতায় আজও গুলশানের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রিয়াংকা রায় জানান, দীর্ঘ বিরতির পরও শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছেন, তাতে তিনি ভীষণ কৃতজ্ঞ। বিশেষ করে তার সংগীত জীবনে মায়ের অবদান এবং স্বামীর সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

স্টেজে তিনি বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিলা জাফর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মিতালী মুখার্জি, নচিকেতা ও শুভমিতা-এর গান পরিবেশন করতে। তার কণ্ঠে এসব গান নতুন মাত্রা পায় বলে মনে করছেন শ্রোতারা।

পুরান ঢাকার কবি নজরুল কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করা এই শিল্পীর স্বপ্ন সংগীত নিয়ে বহুদূর এগিয়ে যাওয়ার। আপাতত তিনি নিয়মিত স্টেজ শো’তে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে চান এবং ভবিষ্যতে নিজের পরিকল্পনা অনুযায়ী নতুন কাজ নিয়ে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

এক দশক পর মঞ্চে ফিরেই ব্যস্ত প্রিয়াংকা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত