সংবাদ

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয় সিনেমা

বিনোদন প্রতিবেদন
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:২২ পিএম

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয় সিনেমা

যুক্তরাজ্যের লন্ডন-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৭তম আসর। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হল-এ শুরু হয়ে ২৩ মে পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। এবারের উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।

এর মধ্যে বাংলাদেশের ছয়টি সিনেমা স্থান পেয়েছে, যা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘আগন্তুক’। সুমন ধর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলো হলো— ‘নয়া মানুষ’ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), ‘উড়াল’ (পরিচালনা: জোবায়দুর রহমান), ‘নয়া নোট’ (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (পরিচালনা: আকাশ হক) এবং ‘দ্য স্টোরি অব আ রক’ (পরিচালনা: জাক মীর)। এর মধ্যে ‘নয়া মানুষ’ উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে।

পরিচালক সোহেল রানা বয়াতি জানান, ছবিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নয়া মানুষ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্রকে বৈশ্বিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয় সিনেমা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত