সংবাদ

জনতা ধরল পেট্রল ভর্তি ট্রাক, জরিমানা প্রশাসনের

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

জনতা ধরল পেট্রল ভর্তি ট্রাক, জরিমানা প্রশাসনের
সুনামগঞ্জে অবৈধভাবে পরিবহনের সময় ১ হাজার ৮০০ লিটার পেট্রলসহ ট্রাক জব্দ। ছবি : সংবাদ

সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় ১ হাজার ৮০০ লিটার পেট্রলসহ একটি ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন। স্থানীয় জনতা ট্রাকটি আটকে খবর দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া পেট্রল পরিবহনের অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে ওয়েজখালী এলাকার সফেদা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মিয়া। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তানভীর হোসেন (৩১)। তিনি তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জানান, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ট্রাক ভর্তি পেট্রল পরিবহনের অপরাধে তানভীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ট্রাক ও জ্বালানি তেল বর্তমানে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ হাজার ৮০০ লিটার পেট্রল নিয়ে ট্রাকটি সিলেট থেকে তাহিরপুরের দিকে যাচ্ছিল। পথে সন্দেহ হওয়ায় ওয়েজখালী এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি আটকে সফেদা ফিলিং স্টেশনে নিয়ে যান। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে জরিমানা ও ট্রাক জব্দের ব্যবস্থা নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

জনতা ধরল পেট্রল ভর্তি ট্রাক, জরিমানা প্রশাসনের

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় ১ হাজার ৮০০ লিটার পেট্রলসহ একটি ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন। স্থানীয় জনতা ট্রাকটি আটকে খবর দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া পেট্রল পরিবহনের অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে ওয়েজখালী এলাকার সফেদা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মিয়া। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তানভীর হোসেন (৩১)। তিনি তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জানান, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ট্রাক ভর্তি পেট্রল পরিবহনের অপরাধে তানভীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ট্রাক ও জ্বালানি তেল বর্তমানে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ হাজার ৮০০ লিটার পেট্রল নিয়ে ট্রাকটি সিলেট থেকে তাহিরপুরের দিকে যাচ্ছিল। পথে সন্দেহ হওয়ায় ওয়েজখালী এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি আটকে সফেদা ফিলিং স্টেশনে নিয়ে যান। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে জরিমানা ও ট্রাক জব্দের ব্যবস্থা নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত