সংবাদ

কুমিল্লায় চুরি করে পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

কুমিল্লায় চুরি করে পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর
কুমিল্লার ইসলামপুর এলাকায় চুরি করে পালানোর সময় বারান্দার গ্রিলে আটকে পড়া যুবক। ছবি : ভিডিও থেকে নেওয়া

কুমিল্লায় দিনে-দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে ধরা পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক তরুণ। এ সময় তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে এবং বাকি অংশ ভেতরে আটকে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় (আদালতের পূর্ব পাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দণ্ডপ্রাপ্ত জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে জিহাদ আটকে আছেন। তিনি বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং উৎসুক মানুষ ভিড় করে তা দেখছেন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।’ প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করেন। ভবনটির মালিক মোহাম্মদ আলী। ওই ভবনের নিচতলায় একটি ভাড়াটে পরিবার বসবাস করে, সেখানেই চুরি করতে গিয়ে জিহাদ ধরা পড়েন।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল খালেক জানান, দুপুরে ওই বাসায় চিৎকার শুনে তারা গিয়ে দেখেন এক যুবক গ্রিলের ফাঁকে আটকে আছেন। তিনি চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিলেন। পরে তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সোমবার সন্ধ্যায় জানান, ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

কুমিল্লায় চুরি করে পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত