সংবাদ

শিক্ষক পরিবারের ওপর নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা কারাগারে

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১৬ পিএম

শিক্ষক পরিবারের ওপর নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা কারাগারে
ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি এ এস এম মঈনুল হোসেন ওরফে জ্যাকসন।

ফেনীতে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের পরিবারের সদস্যদের নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের মামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি এ এস এম মঈনুল হোসেন ওরফে জ্যাকসনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ মে) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঈনুল হোসেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মর্তুজা ফয়েজের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ভূমি সংক্রান্ত বিরোধের জেরে ফাজিলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, তার স্ত্রী ও মেয়ের ওপর নির্যাতন চালান মঈনুল ও তার সহযোগীরা। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে আজিজুল হকের অন্তঃসত্ত্বা মেয়েকে হাত-পা বেঁধে আটকে রাখেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

ভুক্তভোগী শিক্ষক আজিজুল হক জানান, ঘটনার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। পরে তিনি বাদী হয়ে মঈনুল হোসেন জ্যাকসন, তার ভাই নাজমুল হোসেন, আবরার আজিম ভূঞা ওরফে তাইফ ও নিলুপাকে আসামি করে আদালতে মামলা করেন। আসামিদের মধ্যে তাইফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) শহীদ সালাম-বরকত হলের এজিএসের দায়িত্বে রয়েছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

সোমবার মঈনুল হোসেন ও নিলুপা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নিলুপার জামিন মঞ্জুর করেন এবং মঈনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শহীদুল আলম ইমরান বলেন, শিক্ষক পরিবারকে নির্যাতনের মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামির মধ্যে দুজন আজ আত্মসমর্পণ করেছিলেন। আদালত শুনানি শেষে একজনকে জামিন দিলেও ছাত্রদল নেতা মঈনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

শিক্ষক পরিবারের ওপর নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত