দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশন-এ প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে সম্প্রচারিত হচ্ছে নাটকটি।
নাটকটি রচনা করেছেন
বৃন্দাবন দাশ এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল
চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি,
সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার ও শিরিন আলমসহ
আরও অনেকে। নাটকের গল্প আবর্তিত হয়েছে উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামকে ঘিরে।
সেখানে পাশাপাশি
বসবাস করে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুটি প্রভাবশালী পরিবার। প্রতিবেশী হলেও তাদের
মধ্যে নেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক; বরং দীর্ঘদিনের বিরোধ তাদেরকে পরিণত করেছে একে অপরের
প্রতিদ্বন্দ্বী ও শত্রুতে। দুই পরিবারের মধ্যে এমন বৈরিতা বিরাজ করে যে, এক পক্ষের
ক্ষতি অন্য পক্ষের আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা সবসময় সুযোগের
অপেক্ষায় থাকে এবং নানা কৌশল অবলম্বন করে। এই দ্বন্দ্ব কখনো হাস্যরসাত্মক, আবার কখনো
বিব্রতকর কিংবা বেদনাদায়ক পরিস্থিতির জন্ম দেয়।
এদিকে, তাদের এই বিরোধকে পুঁজি করে গ্রামের কিছু স্বার্থান্বেষী মানুষ ফায়দা লুটে নেয় এবং দ্বন্দ্বকে আরও উসকে দেয়। ফলে নাটকে একদিকে যেমন রয়েছে কৌতুক, তেমনি আছে মানবিক সম্পর্কের টানাপোড়েনের বাস্তব চিত্র। গ্রামীণ সমাজের দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং মানবিক আবেগের নানা দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘বিশ্বাস বনাম সরদার’ নাটকে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন