সংবাদ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৫৮ এএম

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

টেস্টের পঞ্চম দিন সকালে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ।

শুরুতে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই। নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ জয়ের জন্য এখনো গোটা দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান। অবশ্য যদি আবহাওয়া অনুকূলে থাকে!

চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

টেস্টের পঞ্চম দিন সকালে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ।

শুরুতে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই। নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ জয়ের জন্য এখনো গোটা দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান। অবশ্য যদি আবহাওয়া অনুকূলে থাকে!

চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত