সংবাদ

ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:১৫ পিএম

ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক। ছবি : সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে মহাসড়কের আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আফজাল মিঠু। তিনি নুর আলমের ভাগিনা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেনী শহরে ফিরছিলেন নুর আলম। পথে হাফেজিয়া এলাকায় একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত নিরব ও আফজালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত