সংবাদ

সীমান্ত হত্যা বন্ধে লংমার্চের হুঁশিয়ারি এনসিপির

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

সীমান্ত হত্যা বন্ধে লংমার্চের হুঁশিয়ারি এনসিপির
কসবায় সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি : সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লংমার্চ করবে এনসিপি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, এনসিপি ক্ষমতায় গেলে মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিশাল খাল খনন করা হবে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী সরকারের সমালোচনা করে বলেন, “সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব।”

সীমান্তে মাদক চোরাচালান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি করে তিনি বলেন, ভারতীয় অংশে মাদক উৎপাদন ও পাচার বেড়ে যাওয়ায় দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কীভাবে দেশে প্রবেশ করছে, তার দায় স্বরাষ্ট্র বিভাগকে নিতে হবে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।”

দেশে সাংবাদিক ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সম্প্রতি এক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে। দেশে এখন নাগরিক ও সাংবাদিক কেউই নিরাপদ নন।

কসবায় আসার পথে বাধার সম্মুখীন হয়েছেন দাবি করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমি বাংলাদেশের নাগরিক। আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।”

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত মোরসালিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইংয়ের সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারেক আদেল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সীমান্ত হত্যা বন্ধে লংমার্চের হুঁশিয়ারি এনসিপির

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত