নরসিংদীর রায়পুরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১০টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে ও বিকেলে উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া গ্রামের আলামিন (৩২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আব্দুল আজিজ (২৮) এবং রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের বেঙ্গপাড়া গ্রামের জুয়েল মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনপুর বাজারে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ আলামিনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার মাহমুদাবাদ এলাকায় একটি জর্দা কারখানার সামনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে চরসুবুদ্ধি ইউনিয়নের ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন