সংবাদ

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৫০ পিএম

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতাল। ছবি : সংবাদ

ফেনী সদর উপজেলায় একটি সিমেন্ট শিট তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের ‘মরিয়ম সুপার সিমেন্ট শিট’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন আবদুর রহমান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবির বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে পৌঁছানোর পর ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ফেনী সদর উপজেলায় একটি সিমেন্ট শিট তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের ‘মরিয়ম সুপার সিমেন্ট শিট’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন আবদুর রহমান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবির বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে পৌঁছানোর পর ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত