স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জননিরাপত্তা রক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগে ও পরে মোট ১৪ দিন সক্রিয় থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবার জন্য হটলাইন নম্বরগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। মন্ত্রী বলেন, “এ বছর সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে এবং জালনোট শনাক্তে ব্যাংকগুলোর বুথ ও মেশিন স্থাপন করা হবে।”
সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে।”
এছাড়া চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চামড়ার মান রক্ষায় কোরবানির দুই ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।
গার্মেন্টস শ্রমিকদের সুবিধার্থে ঈদের ছুটির আগেই বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের সংস্কার ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবেন। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।”

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন