সংবাদ

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
হবিগঞ্জে বাস ধর্মঘটের কারণে টার্মিনালে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ বাস। আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি : সংবাদ

মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া এবং কয়েকটি বাস আটকে রাখার প্রতিবাদে হবিগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, গত রোববার সকাল থেকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের অনুসারী পরিচয় দিয়ে কিছু লোক হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখেন। গত দুই দিনে সেখানে প্রায় ৩৫ থেকে ৪০টি বাস আটকা পড়েছে। এ ছাড়া প্রায় ২০০ শ্রমিক সেখানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এর প্রতিবাদে সোমবার রাতে জরুরি বৈঠক করে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, ‘আমাদের বাসগুলো অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। শ্রমিকরা সেখানে অনিরাপদ অবস্থায় আছেন। এর সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

অভিযোগের বিষয়ে কথা বলতে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি সভায় আছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, ‘বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।’

এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে অনেককে ফিরে যেতে দেখা গেছে। অনেকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় করে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে অন্য যানবাহনে গন্তব্যে রওনা হচ্ছেন। এই সুযোগে অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত