সংবাদ

নওগাঁয় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

 জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:০৯ পিএম

নওগাঁয় বোরো ধান-চাল সংগ্রহ শুরু
নওগাঁ সদর খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন। ছবি : সংবাদ

নওগাঁ সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে নওগাঁ সদর খাদ্যগুদামে এই অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম।

জেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর কৃষকদের কাছ থেকে ‘খাদ্যশস্য সংগ্রহ’ অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এরপর স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরাই সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারবেন।

সদর খাদ্যগুদামে এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৯৩৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে ২০ হাজার ৯১৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৮০৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ ছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিযানের প্রথম দিনে ২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আবদুল মোতালেব তালুকদারসহ কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা, কৃষক এবং চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নওগাঁয় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত