নির্বাচনী পরাজয়ের পর দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে সামাজিক মাধ্যমে কবিতা পোস্ট করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক পালাবদলের আবহে নিজের কবিতার মাধ্যমেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ‘Brave’ শিরোনামের ওই ইংরেজি কবিতায় তিনি সাহস, আত্মবিশ্বাস এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এই কবিতায় তিনি লিখেছেন, “Be brave and strong. With confidence, no one can touch you।” পাশাপাশি আরও লিখেছেন, “Face cruel people with a smile”, “Good work always lives on” এবং “Ultimately, you will win”- যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, পরাজয়ের পরেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই দিতে চেয়েছেন তিনি।
কবিতার প্রতিটি লাইনে ব্যক্তিগত শক্তি, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নিছক আবেগের প্রকাশ নয়, বরং বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এক ধরনের মানসিক বার্তা। বিশেষ করে “Face cruel people with a smile” কিংবা “Good work always lives on”- এই ধরনের লাইনগুলিতে প্রতিপক্ষকে লক্ষ্য করে পরোক্ষ ইঙ্গিত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
কবিতার একটি বিশেষ অংশে তিনি লেখেন, “You came alone, you will go alone”- যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির চাপ- দুটোরই প্রতিফলন রয়েছে এই লাইনে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরাসরি রাজনৈতিক মন্তব্য না করলেও এই কবিতার প্রতিটি লাইনে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা রয়েছে- মনোবল হারানো যাবে না, খারাপ শক্তি শেষ পর্যন্ত টিকবে না এবং লড়াই চালিয়ে গেলে জয় আসবেই।
উল্লেখ্য, মমতা বন্দোপাধ্যায় অতীতেও একাধিকবার কবিতা, গান ও ছবি আঁকার মাধ্যমে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবনা প্রকাশ করেছেন, যা বারবারই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নতুন এই কবিতা প্রকাশের পরও সেই চর্চা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নিছক সাহিত্য নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মানসিক ও কৌশলগত বার্তা।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন