সংবাদ

জনবান্ধব কর্মসূচির সুফল নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:৩৮ পিএম

জনবান্ধব কর্মসূচির সুফল নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জেলা তথ্য অফিসের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন ও জনবান্ধব কর্মসূচির সুফল নিয়ে সুনামগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। সভায় খাল খনন, ফ্যামিলি কার্ড কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ যানবাহন সুবিধা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি ও সুফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ জানান, ১৮০ দিনের এই কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত ২২টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা করা হয়েছে। এ ছাড়া ৩৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৮টি সচেতনতামূলক সভা, একটি নারী সমাবেশ এবং অনলাইনে ২০টি সচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৬টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একটি কৃষক সমাবেশ আয়োজনের প্রক্রিয়া চলছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান বলেন, “সরকার ঘোষিত সেবাগুলো সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক মানুষের হাতে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।”

বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিএডিসির সহকারী প্রকৌশলী কাজী হোসেন আর রাফি, সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু এবং সাংবাদিক পংকজ দে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

জনবান্ধব কর্মসূচির সুফল নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত