সংবাদ

দক্ষিণ কোরিয়ায় বিএসআইএ’র রোডশো: সেমিকন্ডাক্টর শিল্পে নতুন মাইলফলকের স্বপ্ন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:১৬ পিএম

দক্ষিণ কোরিয়ায় বিএসআইএ’র রোডশো: সেমিকন্ডাক্টর শিল্পে নতুন মাইলফলকের স্বপ্ন

বিশ্বের অন্যতম সেমিকন্ডাক্টর হাব দক্ষিণ কোরিয়ায় সফল এক রোডশো সম্পন্ন করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। গতকাল ১২ মে রাজধানী সিউলে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্সড প্যাকেজিং খাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

দিনের শুরুতে বিএসআইএ প্রতিনিধিদল বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এস কে হাইনিক্স এর অ্যাডভান্স টিমের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়। বৈঠকে সেমিকন্ডাক্টর প্যাকেজিং, দক্ষ কর্মী উন্নয়ন এবং একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলার বিভিন্ন কারিগরি ও লজিস্টিক বিষয়ে আলোচনা হয়।

পরে বিএসআইএ এর সদস্য প্রতিষ্ঠান ডাইন্যামিক সলিউশন্স ইনোভেটরস (ডিএসআই), প্রাইম সিলিকন টেকনোলজি, সিলিকোনোভা লিমিটেড, উলকাসেমি ও নিউরাল সেমিকন্ডাক্টর এর প্রতিনিধিরা কোরিয়ান ডিজাইন হাউস ‘সুপারগেট’ এর সঙ্গে বৈঠক করেন। এতে এআই-কেন্দ্রিক চিপ ডিজাইন, ভেরিফিকেশন এবং এমবেডেড সিস্টেমের মতো আধুনিক খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

রোডশোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (কেএসআইএ) এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে তিনটি কৌশলগত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়: বৈশ্বিক সেমিকন্ডাক্টর স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য ১৫ দেশীয় সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স গঠন, যৌথ প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, বাংলাদেশ ও কোরিয়ার সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক বাজারে যৌথভাবে উপস্থাপনে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএসআইএ ও সিউলে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, বিএসআইএ সভাপতি এম এ জব্বার এবং কেএসআইএ প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিএসআইএ’র রোডশো: সেমিকন্ডাক্টর শিল্পে নতুন মাইলফলকের স্বপ্ন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত