সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা চটকদার বিজ্ঞাপন আর আকর্ষণীয় ভিডিওর আড়ালে চলছে বড় ধরনের প্রতারণা। বিশেষ করে "রাফসান ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল বিডি" নামের একটি পেজের বিরুদ্ধে সাধারণ মানুষের কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
চলতি বছরের জানুয়ারিতে সেন্টমার্টিন ভ্রমণের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষের কাছ থেকে অগ্রিম টাকা সংগ্রহ করে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি। এই প্রতারণার শিকার হয়ে ময়মনসিংহের এক নারী জানান, ফেইসবুকে বিজ্ঞাপন দেখে তিনি ও তার স্বামী কাপল প্যাকেজ বুকিংয়ের জন্য ৮ হাজার টাকা অগ্রিম পাঠান। কিন্তু নির্ধারিত সময়ে গিয়ে কাউকে খুঁজে পাননি।
তিনি বলেন, "যোগাযোগ করলে প্রথমে অপেক্ষা করতে বলা হয়, পরে জানানো হয় ট্যুর বাতিল। আমরা টাকা ফেরত চাইলে আমাদের নম্বরটি ব্লক করে দেওয়া হয়।"

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন