সংবাদ

ঈদের আগে দোকান খোলা রাখার সময় বাড়ল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২১ পিএম

ঈদের আগে দোকান খোলা রাখার সময় বাড়ল
মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন ক্রেতারা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে ক্রেতার সমাগম ও কেনাকাটার চাপ বেড়ে যায়। সেই চাহিদা বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর উদ্যোগ। এ জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি সরকারের কাছে আবেদন জানিয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, বাড়তি সময়ে দোকান খোলা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে কেনাকাটার মৌসুমে সময় বৃদ্ধির এ সিদ্ধান্ত ক্রেতা ও বিক্রেতা- উভয় পক্ষের জন্যই স্বস্তি বয়ে আনবে। চাকরিজীবী ও অফিসগামী ক্রেতারা দিনের বেলায় সময় পেলেও অনেকে কাজের চাপে কেনাকাটা করতে পারেন না। রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকায় তারা বাড়ি ফেরার পথে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঈদের আগে দোকান খোলা রাখার সময় বাড়ল

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে ক্রেতার সমাগম ও কেনাকাটার চাপ বেড়ে যায়। সেই চাহিদা বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর উদ্যোগ। এ জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি সরকারের কাছে আবেদন জানিয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, বাড়তি সময়ে দোকান খোলা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে কেনাকাটার মৌসুমে সময় বৃদ্ধির এ সিদ্ধান্ত ক্রেতা ও বিক্রেতা- উভয় পক্ষের জন্যই স্বস্তি বয়ে আনবে। চাকরিজীবী ও অফিসগামী ক্রেতারা দিনের বেলায় সময় পেলেও অনেকে কাজের চাপে কেনাকাটা করতে পারেন না। রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকায় তারা বাড়ি ফেরার পথে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত