ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হলো ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’। মঙ্গলবার (১২ মে) ডিএসই কার্যালয়ে এই বন্ডের তালিকাভুক্তি উপলক্ষে ডিএসই ও ব্র্যাক ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য বন্ড লেনদেনের নতুন সুযোগ তৈরি হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রেফাত উল্লাহ খান।
এ সময় নুজহাত আনোয়ার বলেন, "বিকল্প ট্রেডিং বোর্ড বা এটিবি প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই বন্ডের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান তার বক্তব্যে উল্লেখ করেন, "পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের এই প্রক্রিয়া ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি যেমন মজবুত করবে, তেমনি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করবে।"
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি এই বন্ডের লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিএসই সূত্রে জানানো হয়েছে, নতুন এই ব্র্যাক ব্যাংক বন্ডসহ বর্তমানে ডিএসইর এটিবি প্ল্যাটফর্মে মোট ৮টি বন্ড এবং ১টি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে। বিনিয়োগের বৈচিত্র্য আনতে এই প্ল্যাটফর্মটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন