সংবাদ

মার্চে রেকর্ডের পর মে মাসেও রেমিট্যান্সের স্রোত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২৫ পিএম

মার্চে রেকর্ডের পর মে মাসেও রেমিট্যান্সের স্রোত
মে মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে চোখ ধাঁধানো উল্লম্ফন দেখা গেছে। মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৫৬ শতাংশ।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘১ থেকে ১১ মে পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে ৫৬ দশমিক ৪ শতাংশ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই ২০২৫ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৭ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২০ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার- যা বাংলাদেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। আর এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে। বৈদেশিক লেনদেনের ভারসাম্য ঠিক রাখতে এবং টাকার মান স্থিতিশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে মে মাসের শুরু থেকেই এবার রেমিট্যান্সের যে গতি দেখা যাচ্ছে, তাতে চলতি মাসে রেকর্ড অতিক্রমের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীদের বাড়তি প্রেরণাও এই উল্লম্ফনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মার্চে রেকর্ডের পর মে মাসেও রেমিট্যান্সের স্রোত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত