সংবাদ

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল-চাঁদাবাজির অভিযোগ

প্রতিনিধি , চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি , চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:১৪ পিএম

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল-চাঁদাবাজির অভিযোগ
ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশন পৌর শহরে দীর্ঘ ৫৫ বছরের পুরোনো একটি দোকানঘর দখল, ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১১ মে) চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. ছালাম বাদী হয়ে মামলাটি করেন।

আদালত নালিশি দরখাস্তটি আমলে নিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। মামলায় তার দুই ছেলে মো. ফাহাদ হোসেন মালতিয়া ও মো. আরাফাত হোসেন মালতিয়াকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে চরফ্যাশন পৌর বাজারের কাপুড়িয়া পট্টি এলাকায় বাদীর দোকানে ঢুকে আসামিরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী ছালামকে মারধর করে দোকান থেকে বের করে দেওয়া হয়। পরে আসামিরা দোকানের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে সেটি দখলে নেন। এরপর থেকে দোকানটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

বাদী মো. ছালাম বলেন, ‘দোকানটি দখলের পর আমি স্থানীয় ব্যবসায়ী সমিতি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছি। তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। থানায় মামলা করতে গিয়েও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘দোকানভিটার প্রকৃত মালিক আমার বাবা প্রয়াত ওয়াহেদ আলী মালতিয়া। দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবে অন্যরা এটি দখলে রেখেছিল, তাই আমি তালা দিয়েছি। চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।’

চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন মামলাটি গ্রহণ করে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, আদালতের আদেশের কপি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল-চাঁদাবাজির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত