সংবাদ

কোরবানির গরু কিনতে গিয়ে লাখ টাকা হারালেন ক্রেতা

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২১ পিএম

কোরবানির গরু কিনতে গিয়ে লাখ টাকা হারালেন ক্রেতা
নওগাঁর রাণীনগরের আবাদপুকুর পশুর হাটে গরু কিনতে আসা লোকজনের ভিড়। ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে কোরবানির গরু কিনতে গিয়ে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে গেছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুর হাটে এ ঘটনা ঘটে। এতে গরু কিনতে না পেরে চরম বিপাকে পড়েছেন ওই ক্রেতা।

ভুক্তভোগী ওই ক্রেতার নাম নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।

নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী অংশীদারদের সঙ্গে নিয়ে তিনি আবাদপুকুর পশুর হাটে আসেন। বেলা ১১টার দিকে হাটে ঢোকার কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা উধাও হয়ে গেছে। টাকা উদ্ধারের জন্য তিনি তাৎক্ষণিকভাবে হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানালেও শেষ পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। নুরুজ্জামান আক্ষেপ করে বলেন, ‘কোরবানির গরু কেনার টাকা চুরি হয়ে যাওয়ায় আমি এখন চরম বিপাকে পড়েছি।’

আবাদপুকুর হাটের ইজারাদারের এক অংশীদার হাজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পকেট থেকে টাকা চুরির বিষয়টি ওই ক্রেতা আমাদের জানিয়েছেন। তবে টাকা উদ্ধারের কোনো সুরাহা করা যায়নি। হাটে জাল টাকা শনাক্তকরণ ও চোর-পকেটমার থেকে সাবধান থাকতে মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে। এর পরেও অসাবধানতাবশত এমন ঘটনা ঘটছে।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, আবাদপুকুর হাটে টাকা চুরির ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

কোরবানির গরু কিনতে গিয়ে লাখ টাকা হারালেন ক্রেতা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত