গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈশাখী উৎসব উপলক্ষে এক লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকসংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার আসাদ, গণউন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জাসাস জেলা শাখার আহ্বায়ক বজলুল করিম রপু প্রমুখ।
বক্তারা বলেন, লোকসংগীত বাঙালির প্রাণের সুর। এই ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয় শিল্পীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। আলোচনা সভা শেষে সিরাজুল ইসলাম সোনার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে জেলার প্রতিভাবান শিল্পী রাজু আহমেদ, তোফাজ্জল হোসেন, জাহিদ হাসান সবুজ, মমিন হক্কানীসহ অনেকে লোকজ গান পরিবেশন করেন। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন এস এম স্বাধীন, প্রবীর কুমার, মিঠু মিয়া, জুয়েল মাহমুদ ও লাসেন আহমেদ। গানের পাশাপাশি আবিদা আমিন ও মৃত্তিকার নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন