চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের বাইকোলা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের কালুর মোড় পাড়ার মৃত মোসলেম আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে গ্রামের বাইকোলা মাঠে নিজের জমিতে পাটের বীজ বপন করছিলেন শহিদুল। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মাঠে থাকা অন্য কৃষকেরা খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাহবুবুর রহমান বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন