সংবাদ

ময়মনসিংহে নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:০২ পিএম

ময়মনসিংহে নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী। ছবি : সংবাদ

রেলওয়ের অবকাঠামো ব্যবহার করে বেসরকারি বিনিয়োগে ইঞ্জিন (লোকোমোটিভ) ও কোচ পরিচালনার চিন্তাভাবনা করছে সরকার। এতে ইঞ্জিন ও কোচ আমদানিতে দীর্ঘসূত্রতা কমবে এবং রেলের সক্ষমতা বাড়বে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রেলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রেলের বিদ্যমান সংকটগুলো দূর করতে আরও অন্তত দুই বছর সময় প্রয়োজন। তবে রেল যোগাযোগ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আন্তজেলা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।’

ময়মনসিংহের রেল যোগাযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ রুটসহ সারা দেশে পর্যায়ক্রমে ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন করা হবে। এ ছাড়া ঢাকার সঙ্গে নতুন একটি আন্তনগর ট্রেন চালু, ময়মনসিংহ স্টেশনের আধুনিকায়ন ও রিমডেলিং এবং যানজট নিরসনে লেভেল ক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বন্ধ থাকা লোকাল ট্রেনগুলো পুনরায় চালু ও ইঞ্জিনের সংকট দূর করে যাত্রীসেবার মান বাড়ানো হবে।

ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ময়মনসিংহে নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত