রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বন্যা বাড়ির উঠানে থাকা লাকড়ি (জ্বালানি কাঠ) গুছিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। বাড়ির পাশে একটি খেজুরগাছের নিচে অবস্থানকালে আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই অসচ্ছল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন