সংবাদ

মিরাজের পর আইসিসির সেরার স্বীকৃতি নাহিদ রানার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

মিরাজের পর আইসিসির সেরার স্বীকৃতি নাহিদ রানার
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে জিতে নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘এপ্রিলের সেরা খেলোয়াড়’ খেতাব। গত মাসে তিন ওয়ানডেতে ৮ উইকেট নিয়েছেন তিনি, যা তাকে এ স্বীকৃতি এনে দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেছে আইসিসি।

নিউজিল্যান্ড সিরিজের শুরাটা ভালো যায়নি নাহিদ রানার। প্রথম ওয়ানডেতে ৬৫ রানে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান। আর সেটা দারুণভাবে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন এই পেসার।

নিউজিল্যান্ড সিরিজের আগেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত উইকেট উপহার দিচ্ছিলেন নাহিদ রানা। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেন- ৪০ রানে পাঁচ উইকেট।

আইসিসির মাসসেরার এই স্বীকৃতি প্রথমবার পেলেন নাহিদ রানা। বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে গত বছর এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর তিনিই প্রথম এই পুরস্কার জিতলেন। এর আগে বাংলাদেশ থেকে এ স্বীকৃতি পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (দুইবার) ও মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার পাওয়ার পর নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো করার পর আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ লাগছে। দেশের মাটিতে এ রকম পারফর্ম করার কারণে সিরিজটি আমার কাছে আরও বিশেষ হয়ে থাকবে।’ মেয়েদাদের বিভাগে এপ্রিলের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মিরাজের পর আইসিসির সেরার স্বীকৃতি নাহিদ রানার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত