সংবাদ

বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০০ পিএম

বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ) মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি প্রোগ্রাম, ভিজিটিং গবেষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধান, প্রকল্পভিত্তিক সহযোগিতা, যৌথ সম্মেলন, সেমিনার এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে।
​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম সাইফুল আমিন বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আন্তর্জাতিক এই সহযোগিতার সুযোগ গ্রহণ ও সমন্বয়ের ক্ষেত্রে বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক লিসা ল্যান্ড্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহীদা সুলতানা, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম. আবদুল জলিল, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ হাসিব চৌধুরী এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।
​বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটের সাথে কানাডার উদ্ভাবনী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার জন্য পরিচিত টিএমইউ-এর এই চুক্তি দুই দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, "এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক বিনিময়, আন্তঃবিষয়ক গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতার এক নতুন সুযোগ সৃষ্টি হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত