বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, "প্রযুক্তিকে আমরা শুধু
ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখব না; একে নাগরিক সেবা প্রদান এবং দেশের উৎপাদনে পুরোদমে
কাজে লাগানো হবে।" প্রযুক্তির সফল ব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, বর্তমানে
রাজধানীতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান
শৃঙ্খলা ফিরছে।
পাশাপাশি বিমানযাত্রীদের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী
জানান, খুব শীঘ্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সম্পূর্ণ
বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর
উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি সরকারের মেগা পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আগামী
১০ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ ১০টি ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায়
স্থান করে নিতে চায় বাংলাদেশ। আর সেই লক্ষ্য ও পরিকল্পনা নিয়েই বর্তমানে এগিয়ে যাচ্ছে
সরকার।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে
সারা দেশে শক্তিশালী ফাইভ-জি সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক
তৈরি করা হবে।
একই সাথে দেশের নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের
লক্ষ্যে আগামী ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ‘ডিজিটাল আইডি’ এবং ‘ডিজিটাল ওয়ালেট’
চালু করা হবে বলেও বড় ঘোষণা দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন