আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। নির্ধারিত এই সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ মঙ্গলবার (১৯ মে) তথ্য
অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও চলমান কর্মকাণ্ড
তুলে ধরতে আয়োজিত এক
সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
সংবাদ
সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী আরও
বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে
কথা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও
দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে
রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণে
জ্বালানি তেল মজুদ রয়েছে।
বিগত
সরকারের উদাসীনতার কারণেই দেশে হামের বিস্তার
ঘটেছে এবং এর খেসারত
জাতিকে দিতে হচ্ছে। তবে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সময়ের
মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে।
পাশাপাশি শিগগিরই দেশে 'হেলথ কার্ড' বিতরণ
কার্যক্রম শুরু করা হবে।
দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা
চলছে। এই পরিস্থিতি সামাল
দিতে সরকার 'গণমাধ্যম কমিশন' গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুন মাসের মধ্যে
এই সংক্রান্ত একটি কমিটি গঠন
করা হবে এবং জুলাইয়ের
মধ্যে তাদের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া
হবে।
আগামী
এক বছরের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয়
সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে
সরকারের। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুসহ সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে
প্রশাসন জোরালোভাবে কাজ করছে বলে
জানান মন্ত্রী।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন