‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন করের মতো ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি অনেক কমেছে। একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
গত ১৬ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২২ মে পর্যন্ত। মেলায় স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সরাসরি সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন