সংবাদ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:২১ পিএম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রংপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ মিয়াকে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংবাদ

রংপুরের পীরগঞ্জে গর্ভের সন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি মাসুদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশি পাহারায় তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার মোনাইল গ্রামের মাসুদ মিয়া ও নিহত শান্তনা খাতুন ঢাকার আশুলিয়ায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। একপর্যায়ে শান্তনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু মাসুদ তাকে বিয়ে না করে গোপনে গ্রামের বাড়ি পীরগঞ্জে চলে আসেন।

শান্তনা তার সন্ধান পেয়ে পীরগঞ্জে চলে এলে মাসুদ তাকে কৌশলে একটি আখখেতে নিয়ে যান। সেখানে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার সময় শান্তনার পেটে লাথি মারলে গর্ভের সন্তান প্রসব হয়ে যায়। এরপর লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যান মাসুদ। এ ঘটনায় পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

তদন্তকালে পুলিশ মাসুদ মিয়াকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আফতাব হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

তবে আসামিপক্ষের আইনজীবী সুলতান আহমেদ শাহিন বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত