চুয়াডাঙ্গা পৌর এলাকায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝোড়ো বৃষ্টির সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম। এ সময় অসাবধানতাবশত ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দামকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন