সংবাদ

হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৫৯ পিএম

হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান
মহেশপুরে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার নানা উদ্যোগ তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে রেজিস্ট্রি অফিস ও নায়েব অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন ভূমি সেবা নিতে গিয়ে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে দুর্নীতি কমবে এবং জনগণ দ্রুত সেবা পাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, মহেশপুরে জমির শ্রেণি পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। কৃষিজমি রক্ষা ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। জনগণের জন্য ইউএনও ও এসিল্যান্ডের দপ্তরের দরজা সব সময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, মহেশপুর উপজেলা জামায়াতের আমির মো. ফারুক আহমেদ ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত