সংবাদ

নছিমনে ফেনসিডিল পাচারকালে গ্রেপ্তার ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৫১ পিএম

নছিমনে ফেনসিডিল পাচারকালে গ্রেপ্তার ১
অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিল। ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। মঙ্গলবার (১৯ মে) সকালে একটি নছিমনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহিনুর মোল্লা (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোল্লার ছেলে।

র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি নছিমন থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে নছিমন থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ শাহিনুরকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটি।

র‍্যাব জানায়, শাহিনুর একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নছিমনে ফেনসিডিল পাচারকালে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত