সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৫৮ পিএম

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন
জানাজায় অংশ নেন হাজারো সাধারণ মানুষ ও নেতা-কর্মী। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ছয়টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেলে মিজানুর রহমান সিনহার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ভিড় করেন। কলমা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় বিএনপির হাজারো নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজনৈতিক সহকর্মীরা স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সর্বশেষ তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত