সংবাদ

বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৪২ পিএম

বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর আজই আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগকৃত এই প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক)-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

বগুড়া সিটির কার্যক্রমকে গতিশীল করতে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বগুড়া সিটির প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর আজই আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগকৃত এই প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক)-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

বগুড়া সিটির কার্যক্রমকে গতিশীল করতে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত