সংবাদ

উখিয়ায় ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:১৯ পিএম

উখিয়ায় ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩
এপিবিএনের হাতে আটক তিন মাদক কারবারি। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-সি/১৫ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।

১৪ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় মাদক বেচাকেনার গোপন খবরে মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানে জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্পকে অপরাধমুক্ত রাখতে এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

উখিয়ায় ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-সি/১৫ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।

১৪ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় মাদক বেচাকেনার গোপন খবরে মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানে জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্পকে অপরাধমুক্ত রাখতে এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত