সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে এনসিপি নেতা আটক

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে এনসিপি নেতা আটক
ফেসবুকে মন্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া এনসিপি নেতা রফিকুল ইসলাম। (ফাইল ছবি)

কক্সবাজারের মহেশখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহেশখালী উপজেলা কমিটির সদস্য।  বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি পোস্টে মন্তব্য করেন। 

রফিকুলের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, সম্প্রতি তিনি  জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর একটি বক্তব্য শেয়ার করে একটি ক্যাপশন লিখেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এনসিপি নেতার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি। এনসিপির মহেশখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মির্জা তারেক বলেন, ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার জেরে রাতে বাসা থেকে রফিকুল ইসলামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যা উদ্বেগজনক। তিনি অবিলম্বে রফিকুল ইসলামের মুক্তি দাবি করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে এনসিপি নেতা আটক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহেশখালী উপজেলা কমিটির সদস্য।  বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি পোস্টে মন্তব্য করেন। 

রফিকুলের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, সম্প্রতি তিনি  জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর একটি বক্তব্য শেয়ার করে একটি ক্যাপশন লিখেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এনসিপি নেতার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি। এনসিপির মহেশখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মির্জা তারেক বলেন, ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার জেরে রাতে বাসা থেকে রফিকুল ইসলামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যা উদ্বেগজনক। তিনি অবিলম্বে রফিকুল ইসলামের মুক্তি দাবি করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত