সংবাদ

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:২১ পিএম

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের
ঈদযাত্রা ও বাজার নিরাপত্তায় ফরিদপুরে বিশেষ সভা। ছবি : সংবাদ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় কোনো অবস্থাতেই সড়কের ওপর পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া মাঝরাস্তায় পশু ওঠানামা করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হাইওয়েতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ থ্রি-হুইলার ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, শপিং মল ও ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার এবং শহরের ফুটপাত হকারমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক এবং বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় কোনো অবস্থাতেই সড়কের ওপর পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া মাঝরাস্তায় পশু ওঠানামা করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হাইওয়েতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ থ্রি-হুইলার ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, শপিং মল ও ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার এবং শহরের ফুটপাত হকারমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক এবং বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত