সংবাদ

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তিতে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:২৮ পিএম

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তিতে বাধা নেই: হাইকোর্ট
ছবি : সংগৃহীত

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে নির্মাতার করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। এর আগে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছিলেন হাসান জাহাঙ্গীর।

মামলার বিবরণ থেকে জানা যায়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। শুরুতে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরে নির্মাতা এটিকে সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন এবং ছাড়পত্র পান।

সেন্সর বোর্ডের অনুমতির পর আগামী ১৫ মে দেশজুড়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। কিন্তু এরপরই সিনেমাটি নিয়ে আপত্তি তোলেন অভিনয়শিল্পী মৌসুমী ও জেবা জান্নাত। তাদের অভিযোগের ভিত্তিতেই পরে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এ বিষয়ে বলেন, “জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছিল।”

এদিকে, মুক্তির ঘোষণার পর মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানীও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি গণমাধ্যমের কাছে মৌসুমীর একটি কল রেকর্ড শোনান, যেখানে সিনেমাটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী।

মৌসুমী জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত এক ঘণ্টার একটি নাটক ছিল। সিনেমা হিসেবে মুক্তির বিষয়ে তার সঙ্গে নির্মাতার কোনো কথা বা চুক্তি হয়নি। কল রেকর্ডে মৌসুমীকে বলতে শোনা যায়, “যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের ‘স্ট্রাগল টাইমের’ ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর অনেক অনুরোধ করার পর আমি রাজি হই। শুরুতে এটা এক ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর হাসান এসে বলে- এটার শুটিং তো বেশি হয়েছে, আমরা এটাকে টেলিফিল্মে রূপ দিতে চাই। তাতেও রাজি হয়ে আমি কাজটি শেষ করেছি।”

সিনেমা হিসেবে ছাড়পত্র পাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “ইদানিং খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি। বোর্ড এটাকে কীভাবে সেন্সর দিল? তার চেয়ে বড় কথা হলো, আমি যেখানে সিনেমাই করি না, সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে পর্দায় নিয়ে আসা যুক্তিসংগত বলে মনে করি না। আমি তো জানিই না এর আগে-পরে কী আছে। নির্মাতা ও প্রযোজকের কাছে এটা আমি মোটেই আশা করিনি।”

যুক্তরাষ্ট্র থেকে দেওয়া ওই বার্তায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পক্ষে মত দেন মৌসুমী। একইসঙ্গে বিষয়টি সুবিবেচনার জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির প্রতিও আহ্বান জানান তিনি।

তবে হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে নাটক থেকে সিনেমায় রূপ নেওয়া এই প্রজেক্টটি প্রদর্শনের আর কেনো বাধা রইলো না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তিতে বাধা নেই: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত