চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ে দায়ের করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এই আদেশ দেয়।
তবে ২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেকটি নতুন মামলায় সাবেক এই মন্ত্রীকে 'শোন অ্যারেস্ট' দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। আদালতে নূরুল ইসলাম সুজনের পক্ষে শুনানিও করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।
এর আগে, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে নূরুল ইসলাম সুজনের জামিন মঞ্জুর করেছিলেন।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরপরই সেই আদেশ স্থগিত করার উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করে তারা। সেই আবেদনের শুনানি নিয়েই চেম্বার আদালত হাইকোর্টের জামিন বহাল রাখলেন।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী সুজনকে আটক করে পুলিশ।
পরদিন ১৭ সেপ্টেম্বর তাকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যাসহ মোট তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এসব মামলায় জামিন পেলেও নতুন করে আরেকটি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখানোয় আপাতত তার কারামুক্তি হচ্ছে না।
গত ১৯ মে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেয়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন